1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযান, সেনা কর্মকর্তা নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা :

কক্সবাজারের চকোরিয়া উপজেলার ডুলহাজরা ওলেরজুম এলাকায় সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহত কর্মকর্তার নাম তানজিম ছরোয়ার নির্জন, তিনি বিএ-১১৪৫৩ লেফটেন্যান্ট । বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার মিরের বেতকা থানার খারের বেতকা গ্রামে

জানাযায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া ওলেরজুম এলাকায় রাত ১২টা ৩০ মিনিটের দিকে সন্দেহভাজন বাড়িটি ঘিরে ফেলে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। এ সময় লে. তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন। হঠাৎ তারা তানজিমের দিকে গুলি চালায়। এর এক পর্যায়ে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করেছিলেন সেনাবাহিনীর এই কর্মকর্তা। কিন্তু এ সময় তার ঘাড়ে সন্ত্রাসীদের ছুরির আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং তাদের ধরতে ব্যর্থ হন।

পরে সেনা কর্মকর্তা নির্জনকে দ্রুত উদ্ধার করে চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত মেডিকেল হাসপাতালে (সিএমএইচ) নিলে ভোর ৫টা ৪০ মিনিটে কর্তব্যরক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, সেনাবাহিনীর নিহত এই কর্মকর্তার শরীরে ছুরিকাঘাতের পাঁচটি ক্ষতচিহ্ন রয়েছে।

এদিকে যৌথ বাহিনীর এ অভিযানে অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটা ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, একটি চাকু ও সাতটি মোবাইল এবং নেটওয়ার্কিংয়ের আনু উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের ভুঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero