1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

পিকআপ-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিক্ষিকাসহ নিহত ৪

  • প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে

বাগের হাট প্রতিনিধি:

বাগেরহাটে পিকআপভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, শওকত (৪০), মাসুম (৩০) ও নিপা (২৮)। তাদের মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অন্যদের ঠিকানা এখনো পাওয়া যায়নি।
জানা যায়, দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি খুলনাগামী ছিল এবং বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির ইসলাম অনিক বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। আহত দুইজন অর্থাৎ হিরণ শেখ (৩৫) এবং অজ্ঞাত এক ব্যক্তিকে আমরা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালে নেয়ার পথে তাদের মধ্যে একজন মারা গেছেন।

কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, সংঘর্ষের পরই পিকআপটি পালিয়ে গেছে। ঘটনাস্থলে ইজিবাইকের তিনজন মারা গেছেন। আহত দুইজনকে হাসপাতালে নেয়া হয়েছে। শুনেছি তাদের মধ্যেও একজন মারা গেছেন। নিহত তিনজনের মরদেহ কাটাখালি হাইওয়ে থানায় আছে। পিকআপভ্যানটিকে শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero