1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের লৌহজং এ ট্রেনে কাটা পড়ে এক গরু ব্যবসায়ীর মৃত্যু। 

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

লৌহজং প্রতিনিধি –

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে মাওয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বজলু মিয়া (৫৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে দোগাছি সেনানিবাস চেকপোস্ট সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত বজলু মিয়ার বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে। তিনি মাওয়া সেনানিবাসের পেছনে জৈনক সামাদ মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির খুলনা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দোগাছির মাওয়া সেনানিবাস চেকপোস্ট এলাকা অতিক্রম করার সময় বজলু মিয়া অসাবধানতাবসত ট্রেন লাইনে উঠে পড়লে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার হাসান উর রহমান জানান, ট্রেন আসার সময় অসাবধানতাবসত ট্রেন লাইনে উঠে পড়ায় এই দূর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ মাওয়া রেলওয়ে স্টেশনে রেল পুলিশের হেফাজতে রয়েছে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero