1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

লৌহজংয়ে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের মতবিনিময় সভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

মোঃ স্বপন বেপারী
মুন্সীগঞ্জের লৌহজংয়ে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে সকল বিভাগীয় অফিস প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও সুধীজনের সাথে তিনি এ সভা করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাহমুদুর রহমান খন্দকার, সরকারি লৌহজং কলেজের উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান,)আ উপজেলা প্রকৌশল কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসেন, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ফাতেমা তুল জান্নাত বলেন, শিক্ষার্থীদের রোল মডেল হচ্ছেন তার শিক্ষক। একজন
শিক্ষক শুধু একটি বিদ্যালয়ের শিক্ষক নন, তিনি এলাকার সকলের শিক্ষক। একটি বাচ্চা যখন বিপথগামী হয়, তাকে শোধরাবার জন্য শুধু অভিভাবক নন শিক্ষকদেরও দায়িত্ব নিতে হবে।
শিক্ষকেরা ছাত্রছাত্রীদের নিজেদের সন্তানের মতো ভালোবাসেন।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero