![]()
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক এবং বিগত সরকারের ১৬ বছরের নিপীড়নের বিভিন্ন ঘটনা জনগণের সামনে তুলে ধরতে সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী ৫ আগস্টের মধ্যে জাদুঘরের রূপান্তরের কার্যক্রম সমাপ্ত করতে এই জাদুঘরের ‘সিভিল’ ও ‘ই/এম’ অংশ নির্মাণ বা সংস্কারকাজ দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৫ আগস্টের মধ্যে এই জাদুঘর রূপান্তরের কর্যক্রম সমাপ্ত করা হবে। উন্মুক্ত দরপত্র পদ্ধতি প্রয়োগ করে ‘সিভিল’ ও ‘ই/এম’ অংশের নির্মাণ বা সংস্কার কাজ নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করা সম্ভব হবে না। তাই রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে পিপিএ ২০০৬ এর ধারা ৬৮ এবং পিপিআর ২০০৮ এর ৭৬ (২) অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ বিষয়ে নীতিগত অনুমোদন চাওয়া হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই প্রস্তাবে উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দিলে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লি.’-কে দিয়ে সিভিল অংশ এবং ‘মেসার্স শুভ্রা ট্রেডার্স’কে দিয়ে ই/এম অংশের নির্মাণ বা সংস্কার করা হবে।
দরপত্র ছাড়াই হবে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শতকোটি টাকা ব্যয়
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply