![]()
ফিফা ক্লাব বিশ্বকাপে যেভাবে চেয়েছিলেন, সেভাবে হয়নি। কিন্তু মেজর লিগ সকারে (এমএলএস) একরকম অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন লিওনেল মেসি।
ক্লাব বিশ্বকাপের আগে এমএলএসে মন্ট্রিয়ল ও কলম্বাস ক্রুর বিপক্ষে দুটি করে গোল করেছিলেন মেসি। ক্লাব বিশ্বকাপের পরেও ছন্দটা ধরে রেখেছেন। মন্ট্রিয়লের বিপক্ষে ফিরতি লেগের পর নিউ ইংল্যান্ড রেভল্যুশন এবং সর্বশেষ আজ ন্যাশভিলের বিপক্ষেও জোড়া গোল করেছেন ইন্টার মায়ামির প্রাণভোমরা।

বৃহস্পতিবার নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএসে টানা চার ম্যাচে কমপক্ষে দুই গোল করার রেকর্ড গড়েন মেসি। ৩৮ বছর বয়সী আজ ন্যাশভিলের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেরই রেকর্ড ভেঙে সেটাকে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলে নিয়ে গেছেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply