![]()
ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিবাদে আগামী সপ্তাহে কলম্বিয়ায় একটি জরুরি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে স্পেন, আয়ারল্যান্ড, পর্তুগাল, তুরস্ক, চীন, কাতারসহ ২০টির বেশি দেশ অংশ নেবে। সময় বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সম্মেলনে বাংলাদেশও প্রতিনিধি পাঠাচ্ছে।
সংশ্লিষ্ট কূটনীতিকেরা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটায় আগামী ১৫-১৬ জুলাই এ সম্মেলন হবে। দ্য হেগ গ্রুপের যৌথ সভাপতি হিসেবে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা সম্মিলিতভাবে এটি আয়োজন করছে। ইসরায়েল ও তার শক্তিশালী মিত্রদের পৃষ্ঠপোষকতায় চলমান আন্তর্জাতিক অপরাধের ‘দায়মুক্তির সংস্কৃতি’ রোধে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে চলতি বছরের শুরুতে দ্য হেগ গ্রুপ গঠন করা হয়।
চলতি বছরের ৩১ জানুয়ারি নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে গ্রুপটি গঠিত হয়। গ্রুপটির প্রতিষ্ঠাতা সদস্য আটটি দেশ। দেশগুলো হলো বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপটির ঘোষিত লক্ষ্য, ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহি করতে বাধ্য করা।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতাবিষয়ক মন্ত্রী রোলান্ড লামোলা মিডল ইস্ট আইকে বলেন, ‘জানুয়ারিতে দ্য হেগ গ্রুপ গঠিত হওয়া ছিল একটি মোড় ঘোরানো ঘটনা। এটি বিশ্বব্যাপী বিশেষ সুবিধাভোগের সংস্কৃতি ও আন্তর্জাতিক আইনের প্রতি অবমাননার বিরুদ্ধে একটি দৃঢ় প্রতিক্রিয়া হিসেবে হাজির হয়েছে।’
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply