1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সোল্ড আউট বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টির সব টিকিট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১০ জুলাই)  ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে শ্রীলঙ্কা-বাংলাদেশ দুই দল মুখোমুখি লড়াইয়ে নামবে।

ঘরের মাঠে দুর্দান্ত সময় পার করছে শ্রীলঙ্কা। সফরকারী বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছে লঙ্কানরা। এবার টি-টোয়েন্টি সিরিজে চোখ স্বাগতিকদের।

শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। নিজেদের সমর্থকদের উদ্দেশে এক বার্তায় বলা হয়েছে, আজকের ম্যাচের জন্য আর কোনো টিকিট বিক্রি হবে না, তাই কাউকে টিকিট সংগ্রহের উদ্দেশে টিকিট কাউন্টারে না আসার অনুরোধ জানানো যাচ্ছে। টিকিটধারীরা স্থানীয় সময় বিকেল ৫টা থেকে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন বলেও জানানো হয়।

এ দিকে নিজেদের বাজে সময় থেকে বের হতে চান টাইগার অধিনায়ক লিটন দাস। মাঠে নিজেদের সেরাটা দিয়ে খেলার কথা জানিয়েছেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজ টি-টোয়েন্টি সিরিজের জায়গায় আছে। আলাদা ফরম্যাট। সবাই জানি এই ফরম্যাটে কীভাবে খেলতে হয়, সেটাই চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করবো (ছন্দে ফেরার)। তবে সহজ হবে না। তারা তাদের হোম কন্ডিশনে বেটার সাইড। আমরা চেষ্টা করবো আমাদের ১০০% ক্রিকেট খেলার। বাকিটা দেখা যাক।’

নিজেদের ফেভারিট ভাবছেন কি না? এমন প্রশ্নের জবাবে লঙ্কান অধিনায়ক আসালঙ্কা বলেন, ‘না, আমি এভাবে চিন্তা করি না। তারা টি-টোয়েন্টিতে অনেক ভালো দল। আমাদের মত তারাও তরুণ দল। আমার মনে হয় না আমরা অনেক এগিয়ে আছি। আমাদের জন্য কঠিন সিরিজ হবে। (পিচ নিয়ে বলতে গেলে) পাল্লেকেলে, ক্যান্ডিতে যেমন পিচ হয় সেরকম পিচই মনে হচ্ছে দেখে। ১৮০ এর বেশি রান হবে বলে আশা করছি।’

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero