1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

বরখাস্তের পরই রুশ মন্ত্রীর মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

মানবতার কন্ঠ আন্তর্জাতিক ডেস্ক

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা করেছেন রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভইত। সোমবার (৭ জুলাই) সকালে পুতিন এক সরকারি ডিক্রির মাধ্যমে স্তারোভইতকে বরখাস্ত করেন। ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে বরখাস্তের ঘোষণা প্রকাশিত হয়। তার স্থলে অস্থায়ীভাবে দায়িত্ব পান উপমন্ত্রী আন্দ্রে নিকিতিন।

প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে সাংবাদিকরা স্তারোভইতের বরখাস্তের কারণ জানতে চাইলে তিনি বলেন, এটি ‘আস্থা হানির’ কারণে নয়। তবে তিনি কোনো বিকল্প কারণও উল্লেখ করেননি।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, স্তারোভইতের মরদেহ একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তার দেহে গুলির চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।

মন্ত্রী হওয়ার আগে রোমান স্তারোভইত ছিলেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের গভর্নর। অঞ্চলটিতে ইউক্রেনের আকস্মিক অনুপ্রবেশের আগেই তিনি পদত্যাগ করেন, তবে নিরাপত্তা ব্যর্থতার কিছুটা দায় তার ওপর বর্তানো হয়েছিল।

এই বরখাস্ত ও মৃত্যুর ঘটনা ঘটে এমন এক সময়, যখন রাশিয়ার আকাশপথে বহু দিনের ভ্রমণব্যবস্থায় বিশৃঙ্খলা চলছে। রুশ ফেডারেল এজেন্সি ফর এয়ার ট্রান্সপোর্ট জানায়, শুধু গত এক সপ্তাহেই ৪৮৫টি ফ্লাইট বাতিল, ৮৮টি ফ্লাইট অন্যত্র পাঠানো হয়েছে এবং প্রায় ১,৯০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero