1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

কী ঘটেছিল শরীয়তপুরে, কেন এত হাতবোমার বিস্ফোরণ?

  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

দৈনিক মানবতার কণ্ঠ ডেস্ক

আজ (৫ এপ্রিল) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এমন দৃশ্য দেখা যায়।

এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিলাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের মধ্যে বিরোধ চলছিল।

তারা আরও জানান, এরই জেরে শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ান। এ সময় অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় বিএনপির কার্যালয়ে পেট্রলবোমা বিস্ফোরণ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী।

এদিকে হাতবোমা বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি খোলা মাঠে উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়েছেন। অনেকে হাতে বালতি নিয়ে হেলমেট পরে সংঘর্ষে অংশ নেন। তারা বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করছেন। সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পুরো মাঠ ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero