1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা: ডিএমপি

  • প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, আওয়ামী লীগসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে নৈরাজ্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আওয়ামী লীগসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে নিয়মিত পুলিশের পাশাপাশি রয়েছে সাদা পোশাকে পুলিশ। নাশকতার কোনো গোয়েন্দা তথ্য নেই। তবে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সকাল থেকে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero