1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

খেলাধূলা ডেস্ক:
কানপুর টেস্টের পঞ্চম দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলামের ব্যাটে রানের চাকা সচল রেখেছিল টাইগাররা। তবে হঠাৎ ছন্দ পতনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৯৪ রানেই হারিয়েছে ৭ উইকেট।

চতুর্থ দিনের দুই অপরাজিত ব্যাটার মুমিনুল হক ও সাদমান ব্যাট করতে নামেন পঞ্চম দিনে। শুরুতেই সাজঘরে ফিরে যান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল। দলীয় ৩৬ রানে ৮ বলে ২ রান করে আউট হন তিনি।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাদমান। ভারতীয় বোলারদের সামলে রানের চাকা সচল রাখেন তিনি। তবে দলীয় ৯১ রানে ৩৭ বলে ১৯ রানে আউট হন শান্ত।

তার বিদায়ের পর ৬৭ বলে ফিফটি তুলে নেন সাদমান। ফিফটির পর পরই আউট হন এই টাইগার ওপেনার। ১০১ বলে ৫০ রানে সাজঘরে ফিরে যান তিনি।

এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। লিটন দাস ১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান। ৩৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero