1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

আজ শাহবাগে অবরোধ করবেন ৩৫ প্রত্যাশীরা

  • প্রকাশিত : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা শনিবার (৭ সেপ্টেম্বর) প্রায় ৭ ঘণ্টা শাহবাগে অবরোধ করেন। এদিকে অবরোধ প্রত্যাহার করে রোববার (৮ সেপ্টেম্বর) পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে স্থান ত্যাগ করেন। রাতে আন্দোলনের সংগঠক মোশাররফ পাঠান এ তথ্য জানিয়েছেন। শনিবার দুপুর দেড়টায় শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে শাহবাগ চত্বর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি প্রতিনিধিদল আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করতে যান।

এক ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে শাহবাগে এসে শিক্ষার্থী সমন্বয় পরিষদের সংগঠক মোশাররফ পাঠান বলেন, আমরা আসিফ নজরুল স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছি। তবে স্যার জরুরি কাজে বের হয়ে গেছেন। তার পিএসের বরাতে আমাদের জানিয়েছেন, আগামী সাত থেকে দশদিনের মধ্যে বৈষম্যহীন কমিশন গঠনের মাধ্যমে চাকরিতে বয়সের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, এ আশ্বাস পেয়ে আমরা আজকের মতো অবরোধ প্রত্যাহার করছি। রোববার সকাল থেকে আমরা ফের শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবো।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero