1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

পদত্যাগ করলেন ডিএসই’র চেয়ারম্যান

  • প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন। রোববার (১৮ আগস্ট) দিনগত রাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি।

এ ছাড়া পদত্যাগপত্রের অনুলিপি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ জি এম সাত্ত্বিক আহমেদ শাহ জানান, ডিএসইর চেয়ারম্যানের পদত্যাগপত্রের অনুলিপি ই-মেইলে পেয়েছি। তিনি বিএসইসির চেয়ারম্যান বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, বিএসইসি থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিএসইসি যে সিদ্ধান্ত দেবে আমরা সেটিই পরিপালন করব।

এর আগে, গত ১২ আগস্ট এক সংবাদ সম্মেলন করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান এবং সতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণ দাবি করে প্রতিষ্ঠানটির সদস্যদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

 

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero