1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে শিক্ষকদের প্রতিনিধি দল

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল।

শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত আছেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা।

এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরীও বৈঠকে উপস্থিত আছেন।

গত ৪ জুলাই এ বৈঠক হওয়ার কথা থাকলেও ওবায়দুল কাদের রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা থাকায় তা সম্ভব হয়নি। আজ শিক্ষকদের ১২ সদস্যের প্রতিনিধি দল ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের সুযোগ পেলেন।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero