1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, প্রাণ গেল ৩ জনের

  • প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের কেন্টাকি, ইন্ডিয়ানা ও ওহাইও অঙ্গরাজ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়েছে । টর্নেডো আঘাতে ওহাইওর লোগান শহরে প্রাণ গেছে তিনজনের। এ ছাড়া বিভিন্ন শহরে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি জানায়, টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হওয়া যুক্তরাষ্ট্রের কয়েক স্থানের ধ্বংসাবশেষ দেখেই বোঝা যায় ঝড়ের তীব্রতা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে শক্তিশালী টর্নেডো আঘাত হানলে ওহাইওর লোগান কাউন্টি, কেন্টাকি ও ইন্ডিয়ানাতে হতাহত হয় বেশ কয়েকজন।

এদিকে, ঝড়ের পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, ইন্ডিয়ানাতে কমপক্ষে দুটি এবং ওহাইও রাজ্যে পাঁচটি টর্নেডোর খবর পাওয়া গেছে।
এদিকে ধ্বংসাবশেষ ও বিদ্যুতের লাইন নিচে পড়ে থাকায় স্থানীয় সময় শুক্রবারও কিছু এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কর্মীরা পৌঁছতে পারেননি।

ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাস থেকে প্রায় ৭০ মাইল দূরে ইন্ডিয়ান লেকের কাছে একটি ট্রেলার পার্কে হতাহতের সংখ্যা বেশি হওয়ার তথ্য জানিয়েছে লোগান কাউন্টি কর্তৃপক্ষ। একইসঙ্গে মৃতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero