1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

লালমাটিয়া সরকারি মহিলা কলেজে বস্ত্র ও পাট মন্ত্রীকে সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

  • প্রকাশিত : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।লালমাটিয়া সরকারি মহিলা কলেজে গত ১০ মার্চ বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপিকে সংবর্ধনা এবং কৃতী শিক্ষার্থী পদক ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি এই প্রতিষ্ঠানের সাথে প্রায় ষোল বছরের সম্পর্ক তুলে ধরে আগামীতেও এদের সাথে কাজ ও মননে যুক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।বিশেষ অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবদুস সালাম হাওলাদার তাঁর বক্তব্যে লালমাটিয়া কলেজের একটি দুর্বল অবস্থান থেকে দেশের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরে মন্ত্রীর ভূমিকার কথা তুলে ধরেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী ঢাকা -১৩ আসনের শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে উন্নয়নের স্বাক্ষর রাখায় মন্ত্রীর অবদানের কথা তুলে ধরেন।প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড: মোহাম্মদ রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে মন্ত্রীকে শিক্ষা অনুরাগী একজন মহান ব্যক্তি হিসাবে আখ্যায়িত করে প্রতিষ্ঠানের সরকারিকরণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিশেষ অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানান ।এছাড়াও অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ জনাব মুহাম্মদ নাজমুল হক। সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।অনুষ্ঠানের আহবায়ক প্রতিষ্ঠানের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সৈয়দা নাজনীন আখতার তাঁর বক্তব্যে সদ্য সরকারিকৃত এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারীর আত্মীকরণের প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন ।অনুষ্ঠানে সভাপতির দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক জনাব নাজনীন আখতার চৌধুরী । তিনি তাঁর বক্তব্যে কলেজের চলমান উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং স্মার্ট বাংলাদেশের সাথে সংগতি রেখে লালমাটিয়া সরকারি মহিলা কলেজকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন ।এছাড়াও অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মুহাম্মদ নাজমুল হক। সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero