1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

আনুমানিক কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

মোঃ স্বপন বেপারী

মাদকবিরোধী অভিযানে এক বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ও চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-১০ এর শ্রীনগর ক্যাম্পের (সিপিসি-২) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার থেকে নিউ বলেশ্বর নামক এসি বাসযোগে একদল মাদক কারবারি বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কেরাণীগঞ্জ হয়ে মাওয়ার দিকে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব সদস্যরা মহাসড়কে ওঁৎ পেতে থেকে সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে উল্লেখিত বাসটিকে থামিয়ে তল্লাশি চালায়।

অভিযানে আনুমানিক এক কোটি এগারো লাখ একুশ হাজার টাকা (৳১,১১,২১,০০০) মূল্যের ৩৭ হাজার ৭০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন— ১. জ্যোতি খাতুন (২৫), স্বামী- রানা বেগ, দৌলতপুর আঞ্জুমান রোড, খুলনা;

২. রানা বেগ (৩৫), পিতা- মৃত মোতালেব বেগ, দৌলতপুর আঞ্জুমান রোড, খুলনা;

৩. মোঃ সোহেল মোল্লা (৩৩), পিতা- জাহাঙ্গীর মোল্লা, খোদাবক্স, বানারিপাড়া, বরিশাল;

৪. শান্তা ইসলাম (২৫), পিতা- মৃত হারুন-অর-রশিদ, ধাওয়া, ভান্ডারিয়া, পিরোজপুর।

র‌্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, তারা সংঘবদ্ধভাবে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে অভিনব পন্থায় সরবরাহ করতো। এদের মধ্যে জ্যোতি খাতুনের শরীরে শালীনতার সাথে তল্লাশি চালিয়ে হলুদ টেপ মোড়ানো তিনটি শপিং ব্যাগে রাখা ৩৭,০৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ইয়াবা ছাড়াও ১০ হাজার নগদ টাকা ও মাদক কেনাবেচায় ব্যবহৃত ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১০ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দেশের যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় র‌্যাবের এই পদক্ষেপ জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero