1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

পদ্মা সেতু দুর্ঘটনায় বাস, জিপ, প্রাইভেটকার ও অটো রিকশার সংঘর্ষে আহত ১৫

  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী

পদ্মা সেতু উত্তর থানার সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা
তিনটি বাস, জিপ, প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে আহত ১৫, ব্রেক ফেলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে যানা যায়, একজনের অবস্থা আশঙ্কাজনক।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার সামনেই ঘটলো এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শুক্রবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী ‘ইমাত পরিবহন’-এর একটি বাস হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দ্রুতগতির বাসটি প্রথমে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এরপর একে একে একটি জিপ, ‘গোসাইরহাট এক্সপ্রেস’ বাস ও দাঁড়িয়ে থাকা ‘ইলিশ পরিবহন’ বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। সবশেষে ইলিশ পরিবহনটি উঠে পড়ে একটি অটোরিকশার ওপর।

ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান।

এক স্থানীয় অটোচালক বলেন, “প্রতিদিন এখানে অনেক লোকজন থাকে। আজ ভাগ্য ভালো, বেশি ভিড় ছিল না। না হলে বড় ধরনের প্রাণহানি ঘটতো।”

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা জানান, পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় যানবাহনের উচ্চগতি ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। একাধিকবার অভিযোগ করা হলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”

বিশ্লেষকদের মতে, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার বলি হচ্ছে সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে—আর কত প্রাণ ঝরলে নড়বে কর্তৃপক্ষ? বারবার এমন ঘটনা যেন সড়ক নিরাপত্তার বেহাল চিত্রই ফুটিয়ে তোলে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero