1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিমুলিয়া ঘাটে স্পিডবোট-টলার সংঘর্ষে নিখোঁজ মোজাম্মেলের লাশ ৫ দিন পর উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে স্পিডবোট ও টলারের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ হওয়া মোজাম্মেল হকের (৩৫) লাশ দুর্ঘটনার পাঁচ দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) ৬টা সময় কুমারভোগ ইউনিয়নের গ্রাম পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, গত ৪ জুলাই শুক্রবার বিকেল ৫টার দিকে পদ্মা সেতুর আশপাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্পিডবোটে থাকা মোজাম্মেল হক তার কয়েকজন বন্ধুর সঙ্গে শিমুলিয়া ঘাটে ঘুরতে এসেছিলেন। তারা স্পিডবোটে করে পদ্মা নদীতে ঘুরতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি টলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর স্পিডবোটটি উল্টে নদীতে ডুবে যায়।

স্পিডবোটে থাকা অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মোজাম্মেল নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ। ডুবুরি দল রাত পর্যন্ত অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি।

নিখোঁজ মোজাম্মেল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বাসিন্দা হলেও তিনি রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনার পাঁচ দিন পর পদ্মা নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে নৌ-পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero