1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

পদ্মা সেতু উত্তর থানার সামনে ৮ কেজি গাঁজাসহ দুই নারী আটক

  • প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

লৌহজং প্রতিনিধি:মোঃ স্বপন বেপারী

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার সামনে খানবাড়ি এলাকায় বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে থানার সামনের একটি চায়ের দোকানে অবস্থানকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই দুই নারী। বিষয়টি পুলিশের নজরে এলে তাদের তল্লাশি করা হয়। তল্লাশির সময় তাদের সাথে থাকা কাপড়ের ব্যাগ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—নেত্রকোনা জেলার মদন থানার মদনপুর এলাকার হাতেম আলীর মেয়ে মোছা. বেগম (৫০) এবং জামালপুর জেলার সরিষাবাড়ি থানার সামারপাড়া এলাকার ওবায়দুলের স্ত্রী মমতাজ বেগম (৪৫)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মাদক পাচারের একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পদ্মা সেতু উত্তর থানায় একটি মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাদের আদালতে পাঠানো হবে।”

মাদকবিরোধী অভিযানে ডিবির এমন সাফল্যে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero