1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

বাংলাদেশর প্রস্তাবে রাজি পাকিস্তান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ-পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে নতুন সিদ্ধান্ত জানা গেলো। বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান। পাঁচ ম্যাচের সিরিজ না হয়ে এই সিরিজ হবে তিন ম্যাচের সিরিজ। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যদিও সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ২১ মে ইসলামাবাদ যাওয়ার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনায় পরিবর্তন হয় পুরো সূচির। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পিছিয়ে ২৫ মে পর্যন্ত গড়ালে বাংলাদেশ-পাকিস্তান সিরিজও পিছিয়ে ২৭ মে আনা হয়।

বিসিবি ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসে। ক্রিকেটাররা পাকিস্তান সফরে যেতে রাজি থাকলেও, তাদের দাবি রয়েছে ঈদের আগেই দেশে ফেরার। কারণ, জুনের শুরুতেই ঈদুল আজহা। পিসিবির দেওয়া সংশোধিত সূচিতে সিরিজ শেষ হবে ৫ জুন। কিন্তু ৬ জুন ইসলামাবাদ থেকে ঢাকার সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ঈদের আগে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ফলে ক্রিকেটাররা বোর্ডের কাছে বিশেষ ফ্লাইট বা সূচিতে পরিবর্তনের দাবি জানান।

 

 

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero