1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

দীর্ঘ প্রতীক্ষার পর বাস পেলেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা

  • প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

রাসেল রানা, বাঙলা কলেজ প্রতিনিধি

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজ। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ জর্জরিত ছিল নানা সমস্যায়। এর মধ্যে অন্যতম ছিল পরিবহন ব্যবস্থা। পরিবহনের অভাবে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের পড়তে হতো নানা ভোগান্তিতে। অবশেষে তাদের মিলছে কিছুটা স্বস্তি। প্রথমবারের মতো বিআরটিসির একটি ডাবল ডেকার বাস পেয়েছেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা।

বিপুল সংখ্যক শিক্ষার্থীর তুলনায় প্রতিষ্ঠানটিতে এতদিন মাত্র দুটি বাস ছিল, যার মধ্যে একটি ছিল ব্যবহারের অযোগ্য অবস্থায়। এবার বহরে যুক্ত হলো নতুন ডাবল ডেকার বাস। নতুন এই বাস পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

জানা গেছে, বাস, হলসহ বিভিন্ন সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে কলেজ প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। পূর্ববর্তী অধ্যক্ষরা পরিবহন সমস্যা সমাধানের আশ্বাস দিলেও বাস্তব অগ্রগতি হয়নি। তবে নতুন অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে সফল হওয়ায় শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন।

বুধবার (৩০ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে বাসটির উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাসটির নাম রাখা হয়েছে ‘মুক্তি’।

এ বিষয়ে কলেজ শিক্ষার্থী নাফিজ আন্নান অর্ণব বলেন, “ক্যাম্পাসে নতুন বাস আসা নিঃসন্দেহে একটি আনন্দদায়ক ব্যাপার। এটি শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ এবং সময়সাশ্রয়ী করবে। নতুন বাস যুক্ত হওয়ায় এখন থেকে ক্লাসে উপস্থিতি বাড়বে এবং পরিবহন খরচ কমবে।”

বাসটির উদ্বোধন শেষে অধ্যক্ষ বলেন, “আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা পরিবহন সমস্যার সম্মুখীন হচ্ছিল এবং আমার কাছে এই সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসছিল। অবশেষে তাদের সেই প্রত্যাশা পূরণ হলো।”

ঘোষণা অনুযায়ী, ‘মুক্তি’ ডাবল ডেকার বাসটি প্রতিদিন সকাল ৭টা ২৫ মিনিটে নবীনগর থেকে যাত্রা শুরু করে সাভার, হেমায়েতপুর, গাবতলী হয়ে কলেজ ক্যাম্পাসে পৌঁছাবে। আবার দুপুর ২টা ৩০ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে নবীনগরের উদ্দেশে রওনা দেবে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero