1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত

  • প্রকাশিত : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রাখালিয়াচালা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকালে জয়দেবপুর-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত হলেন- সুনামগঞ্জের শাল্লা থানার আশুয়া এলাকার ভূষণ চন্দ্র দাসের ছেলে নিতেন্দ্র চন্দ্র দাস (৩৫)।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আজিবুর হোসেন জানান, ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় চাকরি করতো নিতেন্দ্র চন্দ্র দাস। তিনি শনিবার রাতে গাজীপুরে আসেন। রোববার সকালে মৌচাক রাখালিয়াচালা এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero