1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

৮ দফা দাবি তুলে

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

(১৬ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

তিনি বলেন, ৮ দফা দাবি তুলে ধরা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সেগুলো দেখবেন বলে আশ্বাস দিয়েছেন দলটির মহাসচিব।

অতীতের কথা ভুলে গিয়ে একসঙ্গে সবাই মিলে মানবিক রাষ্ট্র গঠনে কাজ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত সাংবাদিকদের

বলেন, শান্তি ও স্বস্তি চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করতে চাই। গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে কাজ করবেন সবাই। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুষ্কৃতকারীরা শত চেষ্টা করেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না।সবাইকে সঙ্গে নিয়ে নির্মাণ করা হবে।

তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী দেশের সম্প্রীতি নষ্ট করতে চায়। কিন্তু তারা সেটা পারবে না। শত চেষ্টা করেও চক্রান্তকারীরা সম্প্রীতি নষ্ট করতে পারেনি।

বিএনপি মহাসচিব বলেন, সবাইকে সঙ্গে নিয়ে রেইনবো স্টেট নির্মাণ করা হবে। সে সুযোগ এখন এসেছে। ওনাদের (সংখ্যালঘু) সমস্যাকে আমাদের সমস্যা মনে করে যেই সরকারই আসুক সেই দাবি ও সমস্যাগুলো নিয়ে কথা বলব। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero