1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

মাহিন্দ্রা-প্রাইভেটকার সংঘর্ষে আগুন, নিহত ২

  • প্রকাশিত : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের মধুপুরে মাহিন্দ্রা-প্রাইভেটকারের সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও আটজন।

শুক্রবার (২১ জুন) সকালে মধুপুর পৌরসভার মালাউড়ি এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালের দিকে মধুপুর থেকে একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। অপরদিকে ঘাটাইল থেকে একটি যাত্রীবাহী মাহিন্দ্রা বিপরীত দিক থেকে মধুপুর আসছিল। পথিমধ্যে মালাউড়ি এলাকায় পৌঁছালে মাহিন্দ্রা ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। এতে মাহিন্দ্রার এক যাত্রী নিহত হয়। আহত হয় আরও ৯ জন।

পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, সকালে মালাউড়ি এলাকায় মাহিন্দ্রা ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero