1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@dotmeetllc.sawdascollection.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন

হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে বুধবার (৮ মে) দুপুরে চলতি বছরের (২০২৪) হজ কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।

এ বছর মোট ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে চার হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে প্রথম হজ ফ্লাইট বৃহস্পতিবার (৯ মে) থেকে শুরু হবে। চলবে ১০ জুন পর্যন্ত। এরপর ২০ জুন থেকে সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে।

এদিকে, হজ ভিসা নিয়ে ৭ মে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে চলাচল করা যাবে। নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য এই ভিসা বৈধ হবে না।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero