গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাটিবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি আবুল হাসেম মজুমদার।
নিহত মানি মোল্যা (৫৫) কাশিয়ানী উপজেলার গোপালপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে।
ওসি আবুল হাসেম মজুমদার জানান, বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন মানি মোল্যা। পথে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তাড়াইল এলাকায় পৌঁছালে দ্রুতগামী মাটিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা মানি মোল্যাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
ওসি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রলিটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply